শর্তে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে রাজি থাই প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সরকারবিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলতে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা। কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে তিনি খুব বেশি ছাড় দিতে রাজি নন বলে জানা গেছে। আজ রোববার বিক্ষোভকারীদের ক্রমবর্ধমান উত্তেজনা হ্রাস করতে এবং সংঘর্ষমূলক অবস্থাকে ব্যাহত করতে থাই প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নেন।অভিজিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকদের নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি বারবার প্রত্যাখ্যান করেছেন এবং তাঁদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন এই শর্তে, যদি হাজার হাজার বিক্ষোভকারী সেনাছাউনির সামনে থেকে সরে যায়, যেখানে তিনি বর্তমানে বাস করছেন।বিশ্লেষকদের অভিমত, প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা কোনোমতেই সংসদ বাতিল করতে রাজি হবেন না। আজ তিনি সেনাছাউনিতে ছিলেন না। সমুদ্র-তীরবর্তী শহর হুয়া হিনে ডেমোক্র্যাট পার্টির এক সভায় তিনি যোগদান করেন।