শশী থারুরের তৃতীয় বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রতিমন্ত্রী শশী থারুরের দুবাইভিত্তিক শিল্প উদ্যোক্তা সুনন্দা পুষ্করকে বিয়ে করেছেন।আজ রোববার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কেরালার ইলাভেনচেরী গ্রামে শশী থারুর বাবার বাড়িতে মালায়লি রীতিতে আজ এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।৫৪ বছর বয়সী থারুর জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি লোকসভার একজন সাংসদ।আজ সকাল সাড়ে আটটার আগে পুরোটাই হিন্দু রীতিতে এই বিয়ের অনুষ্ঠান শুরু হয়।শশী থারুর ঐতিহ্যবাহী মালায়লি কুর্তা ও মুন্ডু পোশাক পরে বিয়ের অনুষ্ঠানে যখন হাজির হয়েছিলেন, তখন জম্মু ও কাশ্মীরের ৪৮ বছর বয়সী কন্যা সুনন্দা অফ হোয়াইট রঙের ভেস্তি মুন্ডু সেট পরে এসেছিলেন।বিয়ের অনুষ্ঠানের আগে দুজনই পরিবারের বড়দের কাছ থেকে আশীর্বাদ নেন এবং ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করেন। এ সময় শশী থারুরের ৯৪ বছর বয়সী নানি জয়াশঙ্করী আম্মা উপস্থিত ছিলেন।তাঁদের এই বিয়ে অনুষ্ঠানে কিছু আত্মীয়, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। কিন্তু বিপুলসংখ্যক সংবাদকর্মী এই বিয়ের অনুষ্ঠানের সংবাদ প্রতিবেদন করার জন্য ওই স্থানে ভিড় জমিয়েছিলেন।বিয়ে অনুষ্ঠানে কনেপক্ষ থেকে শুধু সুনন্দার বাবা কর্নেল পুষ্করনাথ দাস এবং জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও কংগ্রেসের নেতা মনিশঙ্কর আইয়ার উপস্থিত ছিলেন। আর বরপক্ষের মধ্যে ছিলেন থারুর মা লিলি থারুর, শশী থারুরের প্রথম স্ত্রীর ছেলে ইশান ও কনিষ্ক এবং মেয়ে সোবা ও স্মিতা।এটি শশী থারুরের তৃতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রীর নাম তিলোত্তমা মুখার্জি। সম্প্রতি তিনি তাঁর তৃতীয় স্ত্রী কানাডার ক্রিস্টা গিলসকে তালাক দিয়েছেন।সুনন্দারও এটি দ্বিতীয় বিয়ে। সুনন্দার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। পরে দ্বিতীয় বিয়ে করলে ১৯৯৭ সালে তাঁর দ্বিতীয় স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হন। দ্বিতীয় স্বামীর ঘরে তাঁর ১৭ বছরের এক ছেলে আছে।