শহরবাসীকে তালপাখা ব্যবহারের পরামর্শ দিলেন শ্রমমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ত্রিশ বছর আগেও আমরা তালপাখা ব্যবহার করতাম। ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না কিন্তু আমাদের কাজকর্ম থেমে থাকেনি। আমাদের বাপ-দাদারাও তালপাখা ব্যবহার করেছেন। ’আজ সোমবার সকালে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলনকেন্দ্রে ‘জেলা উন্নয়ন সমন্বয় সভায়’ বক্তব্য রাখতে গিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই কথাগুলো বলেছেন ।মন্ত্রী বলেন, কৃষি মৌসুমে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে গ্রামে বিদ্যুৎ দেওয়া হবে। এর জন্য শহরে যত আন্দোলন-ভাঙচুর করা হোক, তাতে সরকার কান দেবে না। তিনি ওই সময় শহরের লোকদের তালপাখা ব্যবহারের পরামর্শ দেন।তবে কেউ ব্যক্তিগত উদ্যোগে ১৫ থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাইলে সরকার তাতে বাধা দেবে না বা লাইসেন্স লাগবে না বলে শ্রমমন্ত্রী ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ।