শহিদ কাপুরের নতুন প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা শহিদ কাপুরের নারী মডেলপ্রীতির কথা অনেকেরই জানা। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরির সঙ্গে শহিদের ঘনিষ্ঠতার গুজবের রেশ কাটতে না-কাটতেই এবার অস্ট্রেলিয়ান মডেল ক্রিস্টিনা আখিভার সঙ্গে শহিদের বিশেষ সম্পর্কের গুজবে ভাসছে বলিউড।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘জনপ্রিয় একটি ব্র্যান্ডের ফটোশুট করতে গিয়ে ক্রিস্টিনার সঙ্গে শহিদের পরিচয়। পরিচয়ের পর থেকেই তাঁদের মধ্যে দারুণ সখ্য গড়ে ওঠে। বন্ধুদের সঙ্গে এক পার্টিতে হাজির হয়েছিলেন তাঁরা। পরবর্তী সময়ে একটি বাড়িতে আয়োজিত পার্টিতেও দেখা গেছে নতুন এই জুটিকে। শুধু তা-ই নয়, গত ২৫ ফেব্রুয়ারি শহিদের ৩১তম জন্মদিনেও তাঁকে সঙ্গ দিয়েছিলেন ক্রিস্টিনা।’উল্লেখ্য, রাশিয়ায় জন্ম নেওয়া ক্রিস্টিনা একজন আন্তর্জাতিক মডেল। তাঁর মা রাশিয়ান এবং বাবা তাজাখস্তানের। সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশে রাশিয়া ছেড়ে যান ক্রিস্টিনা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অভিনয় এবং মডেলিং শেখার প্রশিক্ষণও নিয়েছেন লাস্যময়ী এই সুন্দরী।নার্গিস ফাখরি, অ্যাঞ্জেলিনা জনসন এবং এমি জ্যাকসনের পর বলিউডের অভিনেত্রীদের টক্কর দিতে ক্রিস্টিনাও পা বাড়ান কি না, সেটাই এখন দেখার বিষয়।