শহিদুজ্জামান পাশা দুই দিনের রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় গ্রেপ্তার হওয়া বহুল আলোচিত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুজ্জামান পাশাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে শাহবাগ থানা পুলিশ।আজ মঙ্গলবার শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে শাহবাগ থানা পুলিশ। মহানগর হাকিম দিলারা আলো দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ২৯ জানুয়ারি পাশাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে কদমতলী থানা পুলিশ। ওই মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় শাহবাগ থানা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করে।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাইয়ুম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, গত ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটে যাওয়া সন্ত্রাসী ঘটনায় বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুজ্জামান পাশাকে ওই ঘটনায় ব্যবহূত অস্ত্র উদ্ধার ও অস্ত্রের উেসর বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুুর করেন।