শহিদের ওপর শোধ নিলেন সোনাক্ষী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিল ছবি 'ভেত্তাই'-এর হিন্দি রিমেকে শহিদ কাপুরের সঙ্গে অভিনয়ে অস্বীকৃতি জানিয়ে প্রতিশোধ নিলেন সোনাক্ষী সিনহা। এর আগে সোনাক্ষীর সঙ্গে একটি ছবিতে শহিদের অভিনয়ের সবকিছু চূড়ান্ত হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে পিঠটান দিয়েছিলেন শহিদ। এবারে তঁার সঙ্গে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়ে জমে থাকা পুরোনো সেই ক্ষোভেরই যেন প্রতিশোধ নিলেন সোনাক্ষী।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টিএনএন জানিয়েছে, 'আই হেইট লাভ স্টোরিজ'খ্যাত নির্মাতা পুনিত মালহোত্রার ছবিতে অভিনয়ের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন শহিদ। ছবিতে তঁার বিপরীতে অভিনয়ের জন্য অন্য ছবির শিডিউল বদলে সবকিছু ঠিকঠাক করে ফেলেছিলেন সোনাক্ষী। কিন্তু শেষ মুহূর্তে হঠাত্ করেই ছবিটি থেকে নিজেকে গুটিয়ে নেন শহিদ। আর এতে ফঁেসে যান সোনাক্ষী।সম্প্রতি ভেত্তাই ছবির রিমেকে শহিদের সঙ্গে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে একবাক্যে না করে দেন শত্রুঘ্ন তনয়া সোনাক্ষী। সম্ভবত শহিদের ওপর প্রতিশোধের এমন সুযোগই খঁুজছিলেন তিনি।অবশ্য এ প্রসঙ্গে সোনাক্ষী জানিয়েছেন, 'ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই' ছবির সিকু্যয়েলে শুটিং শিডিউল দিয়ে দেওয়ার কারণেই শহিদের সঙ্গে অভিনয় করতে পারছেন না তিনি।