প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দাগ তো ভালোই’—টিভি বিজ্ঞাপনের কথাটা একটু ঘুরিয়ে বলা যায়, মাঝেমধ্যে অবসর নিয়ে ফেলা ভালোই। এতে দোষের কিছু নেই। বরং ‘পারফরম্যান্স-বর্ধক’ দাওয়াই আছে। শহীদ আফ্রিদির কথা ধরুন। টেস্ট ছেড়েছিলেন আগেই। এরপর অভিমান করে অবসর নিয়ে ফেললেন পুরোপুরি। ছয় মাসের অভিমানপর্ব শেষ হলো। আর ফিরে আসার পর অন্তত বোলার আফ্রিদি যেন আরও দুর্বোধ্য। এ সময় ৬ ম্যাচে ১৮ উইকেট তাঁর, বোলিং গড় (১২.৩) আর স্ট্রাইক রেট (১৮.৪) দুটোই অবিশ্বাস্য। আফ্রিদি-স্পিনের দুর্বোধ্য পাঠ উদ্ধারে ব্যর্থ বাংলাদেশও। প্রথম ওয়ানডেতে ২৩ রানে তাই ৫ উইকেট। বলে রাখা ভালো, প্রত্যাবর্তনের পর ছয় ম্যাচের তিনটাইতে ম্যাচসেরা হয়েছেন, গত সিরিজের সিরিজ সেরাও। মাঝেমধ্যে অবসর নিয়ে ফেলা তাই ভালোই!