শহীদ উদ্দিন চৌধুরীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ থানায় দায়ের করা পৃথক চারটি মামলায় বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী ওরফে এ্যানির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ আদেশ দেন।শহীদ উদ্দিন চৌধুরীর আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার তাঁর জামিন চেয়ে আদালতকে বলেন, তাঁর (শহীদ উদ্দিন চৌধুরী) বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলাগুলোতে জড়ানো হয়েছে। তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে দেন। প্রসঙ্গত, গত ২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাগুলো করে।