শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টিভির আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বিটিভিসহ দেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল প্রচার করবে নানা অনুষ্ঠান। একাত্তরের গণহত্যা নিয়ে জহির রায়হান তৈরি করেছিলেন প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাউড। আজ সকালে দেশ টিভিতে ও বিকেলে মাছরাঙা টিভিতে দেখানো হবে প্রামাণ্যচিত্রটি। দেশে দেশে গণহত্যা নিয়ে তৈরি হয়েছে ‘নীরব কান্না’। অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাহরিয়ার কবীর, সৈয়দ মনজুরুল ইসলাম, শ্যামলী নাসরিন চৌধুরী, আসিফ মুনীর ও গণহত্যার প্রত্যক্ষদর্শীরা। দেখানো হবে এনটিভিতে। প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। রাতে দেশ টিভিতে থাকছে হাওয়ার্ড ব্র্যাডবার্ন পরিচালিত তথ্যচিত্র দ্য ওয়ার ক্রাইমস ফাইল। মাছরাঙা টিভিতে রাতে দেখানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শিলালিপি। পরিচালনা করেছেন শামীম আখতার।