শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ‘আলোর পথযাত্রী’
শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণ করলেন সুশান্ত শুভ। নাম আলোর পথযাত্রী। ১৫টি পর্বের প্রতিটিতে তুলে ধরা হয়েছে একজন বুদ্ধিজীবীর জীবন, কাজ, রচনা ও অবদান। সাংবাদিক নিজামউদ্দিন আহম্মেদ, সাংবাদিক সেলিনা পারভিন, ডিআইজি মামুন মাহমুদ, সুরকার আলতাফ মাহমুদ, চিকিৎসক মোহাম্মদ শফি, অধ্যাপক মোহাম্মদ শামসুজ্জোহা, অধ্যাপক এ এন এম মুনিরুজ্জামান, অধ্যাপক মীর আবদুল কাইউম, অধ্যাপক সুখরঞ্জন সমদ্দার, প্রকৌশলী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দীন, প্রকৌশলী নূর হোসেন, এসপি শামসুল হক, অধ্যাপক হাবিবর রহমান এবং অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের কথা তুলে ধরা হয়েছে এখানে।সুশান্ত শুভ জানান, বিটিভিতে প্রতি মঙ্গল ও বুধবার রাত নয়টায় প্রচারিত হওয়ার কথা আছে প্রামাণ্য অনুষ্ঠানটির। সুশান্ত শুভ এর আগে বুদ্ধিজীবীদের নিয়ে স্মরণে প্রতিদিন হে বন্ধু হে প্রিয় (২০০৯) এবং জীবন মরণের সীমানা ছাড়ায়ে (২০১০) নামে দুটি প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণ করেন। প্রতিটি অনুষ্ঠানে ছিল ১৫টি পর্ব। প্রযোজনা করেছে মূর্ধন্য।