শহীদ মিনারে অবস্থানকারীরা বাড়ি যাননি: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করছেন তারা নিজেরাই বাড়িতে যাননি। বাড়িতে না গিয়ে তারা কীভাবে রাস্তার খারাপ অবস্থার কথা জানেন?’ যোগাযোগমন্ত্রীর পদত্যাগসহ সাত দফা দাবিতে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আজ বুধবার এ সব কথা বলেন।প্রধানমন্ত্রী সকাল থেকে তাঁর সরকারি বাসভবন গণভবনে মন্ত্রী পরিষদের সদস্য, উপদেষ্টা, বিচারপতি, রাষ্ট্রদূত ও কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিভিন্ন ইস্যু তৈরি করে যারা জনগণকে অস্থির করে তুলতে চেয়েছিল তারা শেষ পর্যন্ত সফল হয়নি। দেশের মানুষ ভালো থাকুক চায় না বলেই বিরোধী দল আন্দোলনের হুমকি দিচ্ছে।