শহীদ মিনারে একুশের অনুষ্ঠানমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বুকের খুনে যুদ্ধজারি, অমর একুশ ফেব্রুয়ারি’ স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত অমর একুশের অনুষ্ঠানমালার গতকাল ছিল ষষ্ঠ দিন। গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের শুরুতে বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদির প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন নবীন কিশোর, মিলন দেব, সানজিদা রফি ও শাকিলা আফরীন। দলীয় সংগীত পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম। একক আবৃত্তি পরিবেশন করেন ফয়জুল্লাহ সাঈদ ও নাসরীন গীতি। দলীয় আবৃত্তিতে অংশগ্রহণ করে ঢাকা স্বরকল্পন ও সৃজন। সবশেষে পথনাটক পরিবেশন করে ভিশন থিয়েটার ও নাট্যরথ। ঘোষণাপত্র পাঠ করেন মাসকুর-এ-সাত্তার কল্লোল।আজ মঙ্গলবার বিকেল চারটায় সপ্তম দিনের অনুষ্ঠান শুরু হবে।