শহীদ মিনারে ছয় পথনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন জাতীয় পথনাট্যোৎসব দারুণ জমে উঠেছে। গতকাল ছিল দ্বিতীয় দিন। গতকাল এ মঞ্চে ছয়টি নাটক পরিবেশিত হয়।এর মধ্যে ঢাকার নাট্যযোদ্ধা পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরেরখ্যাতির বিড়ম্বনা। এটির নির্দেশনা দিয়েছেন ফয়সাল আহমেদ। উত্তরা থিয়েটার, পরিবেশন করে মড়া। শুভঙ্কর চক্রবর্তীর লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন মজিবুর রহমান। নাগরিক নাট্যাঙ্গন পরিবেশন করে হবুচন্দ্র গবুচন্দ্র। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহমুদুল ইসলাম। উদীচী পরিবেশন করে রবিউল ইসলামের লেখা ও নির্দেশিত নাটক কষ্ট বন্দী মানুষেরা। দৃষ্টিপাত নাট্য সংসদ পরিবেশন করে জোড়াতালি । ম. আ. সালামের লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন কাজী আনিস। এ ছাড়া গতকালের পরিবেশনায় ছিল রশিদুল ইসলামের লেখা ও পরিচালনায় নাটক দ্যাশ বাঙলা থিয়েটারের জোয়ার।