শহীদুল ইসলাম আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে শহীদুল ইসলামকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ সোমবার সন্ধ্যায় গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় তাঁকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভার এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়ে বলেন, সভায় সর্বসম্মতিতে শহীদুল ইসলামকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।টাঙ্গাইল-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৮ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।