শাইনি আহুজার সঙ্গে অভিনয় করবেন না বৈশালি দেশাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসার কাজের মেয়েকে ধর্ষণের দায়ে অভিযুক্ত বলিউড তারকা শাইনি আহুজা নতুন করে চলচ্চিত্র করার চুক্তি স্বাক্ষর করলেও অতীত ঘটনাটা এখনো তাঁকে যন্ত্রণা দিয়েই যাচ্ছে।সম্প্রতি পূজা বেদির পরিচালনায় ‘শূন্য’ চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিস্বাক্ষর করেছেন শাইনি আহুজা। আর মূল নারীচরিত্রে অভিনয়ের জন্য স্বাক্ষর করেছিলেন অভিনেত্রী বৈশালি দেশাই। কিন্তু শাইনির কথা শুনে তিনি সাফ সাফ বলে দিয়েছেন, তিনি এই চলচ্চিত্রে অভিনয় করবেন না। আসল কথা হলো শাইনি থাকলে অভিনয় করবেন না বৈশালি দেশাই।আজ মঙ্গলবার হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।‘কাল কিসনে দেখা’ চলচ্চিত্রের মাধ্যমে বৈশালি দেশাইয়ের পদার্পণ ঘটে বলিউডে।