শাওনকে হুমকির অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগে গতকাল রোববার রাতে এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম এহসানুজ্জামান খান। এহসান ২৭তম বিসিএস ক্যাডার। তিনি বর্তমানে সুনামগঞ্জে সরকারি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলো ডটকমকে বলেন, র্যাব সদস্যরা গতকাল তাঁকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করে। এই চিকিৎসক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে শাওন ও তাঁর পরিবার নিয়ে আপত্তিকর কথা লিখেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন বলে শাওনের পরিবার অভিযোগ করে।বিস্তারিত আসছে...