শাওনের গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের কর্মী ইব্রাহিমের ‘অপমৃত্যু’ মামলার বাদী ও ভোলা-৩ আসনের সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের গাড়িচালক কামাল হোসেন ও তাঁর ব্যক্তিগত সহকারী সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ রোববার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদদের জন্য ডেকে এনে তাঁদের গ্রেপ্তার করা হয়।জানতে চাইলে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহাবুবুর রহমান প্রথম আলোকে জানান, শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় বাদীর বিবরণ ও জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যে গরমিল থাকায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলাটি সক্রিয় হলে সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।১৩ আগস্ট জাতীয় সংসদ ভবন এলাকায় নুরুন্নবী চৌধুরীর গাড়িতে, তাঁরই পিস্তলের গুলিতে নিহত হন ইব্রাহিম।