শাওনের চেয়ে বড় সাংসদ জড়িত থাকলেও শাস্তি পেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘শাওন কেন, এর চেয়ে বড় কোনো এমপিও যদি এই ধরনের নাশকতামূলক কোনো কার্যকলাপের সাথে জড়িত থাকে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।’ আওয়ামী লীগের নেতা ইব্রাহিম হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়া হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আজ শনিবার রাজধানীর মার্কেটগুলোর নিরাপত্তাব্যবস্থা দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর ফার্মভিউ সুপার মার্কেটে যান। কথা বলেন ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে। পরে মিরপুর, গুলশান ও উত্তরার কয়েকটি মার্কেটে নিরাপত্তাব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইব্রাহিমের স্ত্রী রীণা আমার কাছেও এসেছিল আমি তাকে কথা দিয়েছি, তোমার স্বামী হত্যার বিচার অবশ্যই হবে।’ ইব্রাহিমের স্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘তদন্ত চলছে, তুমি অপেক্ষা করো, আমি তোমার পক্ষে আছি।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে না, আমরা কোথাও যদি দেখি ও জানতে পারি, আমাদের কোনো নেতা-কর্মী চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকে, তাদেরকেও কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’