শাজাহান সিরাজের ছেলের বউ ফারজানা কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক চার দলীয় জোট সরকারের বন ও পরিবেশমন্ত্রী শাজাহান সিরাজের ছেলের বউ ফারজানা খানকে আয়কর ফাঁকির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ মোজাম্মেল হোসেন এ আদেশ দেন। জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত আয়কর ফাঁকির পৃথক দুটি ধারায় ২০০৭ সালের ১৫ আগস্ট তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেন।ফারজানা খান আজ আদালতে আত্মসমর্পন করে উচ্চ আদালতে আপিল করার শর্তে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০০৭ সালে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআরের পক্ষ থেকে আয়কর অধ্যাদেশের ১৬৪ ও ১৬৬ ধারায় মামলা দুটি দায়ের করা হয়।