শাটল ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম বুলবুল বড়ুয়া (৪২)। আজ রোববার সকালে ফতেয়াবাদ এলাকায় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় বুলবুলকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, বুলবুল বড়ুয়া বেলা ১১টার দিকে ফতেয়াবাদ কলেজ গেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের সঙ্গে ধাক্কা খান। বুলবুল বড়ুয়া নগরীর কাজির দেউড়ি এলাকার বাসিন্দা সুকল রতন বড়ুয়ার স্ত্রী।