শান্তি আলোচনা শুরুর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সেপ্টেম্বরের আগেই সরাসরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান। ওবামা দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নেতানিয়াহু শান্তি চান। আমি মনে করি, তিনি শান্তির জন্য ঝুঁকি নেবেন।’ খবর বিবিসি ও এএফপির।নেতানিয়াহু বলেন, ওবামার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনি নেতৃত্বের মধ্যে সরাসরি আলোচনা শুরুর এখন অনুকূল সময়। তিনি বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে তিনি প্রস্তুত।