শান্তি কামনার মধ্য দিয়ে রাষ্ট্রপতির নামাজ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজ সোমবার সকাল সাড়ে আটটায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন। গুলশান জামে মসজিদের ইমাম শামসুল হক ঈদের নামাজে ইমামতি করেন। দেশের প্রধান এই ঈদ জামাতে আরও অংশ নেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মুস্তাফা শহীদসহ অন্য মন্ত্রীরা, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলীসহ অন্যান্য উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাংসদ, সুপ্রিম কোর্টের বিচারক, নির্বাচন কমিশনার, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ। খবর: বাসস।দেশের শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি নামাজ শেষে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে নারী ও বিদেশি কূটনীতিকদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। ডিসিসি মুসল্লিদের জন্য খাবার পানি ও ভ্রাম্যমাণ শৌচাগারের ব্যবস্থা করে। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ঈদগাহের চারপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।