শান্তিতে নোবেল পেলেন চীনা ভিন্ন মতাবলম্বী লিউ জিয়াওবো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন চীনা ভিন্ন মতাবলম্বী লিউ জিয়াওবো। আজ শুক্রবার নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে। চীনের উত্তরাঞ্চলের কারাগারে বসে তিনি হয়তো এই নোবেল পুরস্কার জয়ের কথা এখনো জানতেও পারেননি।দীর্ঘদিন ধরেই চীনে মানবাধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে কাজ করছেন লিউ জিয়াওবো। ১৯৮৯ সালে তিয়ানমেন স্কয়ারে ছাত্র বিক্ষোভে তিনি পরামর্শ দিয়েছিলেন। ২০০৯ সালে রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে তাঁকে ১১ বছরের কারাদণ্ড দেয় চীন সরকার। এর আগে দীর্ঘদিন তাঁকে গৃহবন্দী করে রাখা হয়েছিল।লিউকে কারাদণ্ড দেওয়ার পরপরই চেকশ্লোভাকিয়ার ১৯৮৯ ভেলভেট বিপ্লবের নায়ক ভাক্লাভ হাভেল, সাবেক দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু, দালাই লামাসহ অনেক বুদ্ধিজীবী লিউকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে দাবি জানিয়েছিলেন।গত মাসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় লিউকে নোবেল পুরস্কার না দেওয়ার জন্য নোবেল কমিটির প্রতি আহ্বান জানিয়েছিল। এমনকি এতে চীনের সঙ্গে নরওয়ের রাজনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছিল চীন সরকার।—সিএনএন ও বিবিসি অনলাইন