শান্তিতে নোবেলে ধর্মীয় নেতারা এগিয়ে
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারে চমক আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। এ ক্ষেত্রে বিভিন্ন দেশের ধর্মীয় নেতারা এগিয়ে আছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।রাশিয়ার ভিন্ন মতাবলম্বী ও ধর্মীয় নেতারা মুসলিম-খ্রিষ্টান ঐক্যের জন্য কাজ করছেন। চলতি বছর শান্তিতে নোবেল পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা ব্যক্তিদের মধ্যে তাঁরাও আছেন।শিশুদের নিয়ে কাজ করা মিসরের খ্রিষ্টান ধর্মাবলম্বী ম্যাগি গোবরানও আছেন চলতি বছর শান্তিতে নোবেল পাওয়ার সম্ভাব্য তালিকায়।এ তালিকায় পাকিস্তানের জনসেবাকর্মী আবদুল সাত্তার এদহির নামও বেশ শোনা যাচ্ছে। এ ছাড়া নাইজেরিয়ার ধর্মীয় নেতা জন ওনাইয়েকান এবং মোহাম্মদ সা’দ আবুবকর দেশটিতে মুসলিম-খ্রিষ্টান সহিংসতা বন্ধে কাজ করেছেন। এ বছর শান্তিতে নোবেল পাওয়ার ক্ষেত্রে তাঁদের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।আগামীকাল শুক্রবার নরওয়ের নোবেল কমিটি চলতি বছরের জন্য শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করবে।