শান্তিনগরে চাঁদার দাবিতে গাড়ির ডিপোতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগর বাজারের পাশে এস এ পরিবহনের গাড়ির ডিপোতে আজ বুধবার একদল যুবক হামলা চালিয়েছে। এ সময় তারা ৩৬টির মতো বাস ও কার্গো গাড়ি ভাঙচুর করে।হামলাকারীরা হাবিবুল্লাহ বাহার কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মী বলে অভিযোগ করেছে প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও এস এ পরিবহনের কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের ভাষ্য, আজ বেলা সাড়ে ১১টায় একদল যুবক ওই ডিপোতে যায়। চাঁদার দাবিতে তারা সেখানে থাকা বিভিন্ন ধরনের গাড়ি নির্বিচারে ভাঙচুর করে।এস এ পরিবহনের ওই ডিপোর দায়িত্বরত কর্মকর্তা মো. ইব্রাহিম অভিযোগ করেন, একদল যুবক চাঁদার দাবিতে গাড়ি ভাঙচুর করেছে। হামলাকারীরা নিজেদের হাবিবুল্লাহ বাহার কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মী বলে দাবি করে।ঘটনার পর এস এ পরিবহনের কর্মচারী ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে হামলাকারীদের বিচার দাবি করে।