শান্তিনগরে শিবিরের ১২ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগর এলাকায় আজ শনিবার সকাল নয়টার দিকে পুলিশ ইসলামী ছাত্রশিবিরের ১২ কর্মীকে আটক করেছে। ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসাইন দাবি করেন, সংবিধান থেকে আল্লাহ প্রতি আস্থার বিষয়টি বাদ দেওয়ার উদ্যোগের প্রতিবাদে এবং কাল থেকে টানা ৩৬ ঘণ্টার হরতালের সমর্থনে ছাত্রশিবির সকালে একটি মিছিল বের করে। মিছিলটি কাকরাইল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত আসে। শান্তিনগরে সমাবেশ করার সময় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে তাঁদের ১০ কর্মী আহত হন। পুলিশ শিবিরের ১২ কর্মীকে আটক করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।এ ব্যাপারে এখনো পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।