খাগড়াছড়িতে আজ শনিবারও পরিস্থিতি থমথমে ও শান্ত রয়েছে। আজ সকালে খবংকরিয়া, কমলছড়ি, মাটিরাঙা উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্রলাল ত্রিপুরা। সমাবেশে চট্টগ্রামের ডিআইজি আসাদুজ্জামান মিঞাসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।বক্তারা খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। শান্তি প্রক্রিয়া বিনষ্টকারী যেকোনো অপশক্তির বিরুদ্ধে সবাইকে একত্র মোকাবিলার আহ্বান জানান তাঁরা।এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় জঙ্গলে আশ্রয় নেওয়া আদিবাসী পরিবারগুলো তাদের বাড়িতে আশপাশের এলাকায় ফিরতে শুরু করেছেন। তবে অনেকেই তাদের বসত ভিটা পুড়িয়ে দেওয়ায় ও লুটপাট হওয়ার কারণে সেখানে ফিরতে পারছে না।খাগড়াছড়ির জেলার পাশ্বর্বর্তী সাতভাইপাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন আদিবাসী পরিবার নিজেদের উদ্যোগে ত্রাণ তুলে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করছে। গত এক সপ্তাহ ধরে আন্দোলনরত বাঙালি ছাত্র পরিষদ ও ইউপিডিএফের নেতাকর্মীরা আজ খাগড়াছড়ির কোথাও কোনো কর্মসূচি পালন করেনি।কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা টেলিফোনে বলে জানা যায়, তারা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচী দেওয়া হবে বলে জানায় তারা।