শান্তিপূর্ণ হলে সহযোগিতা, নইলে প্রতিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির আগামীকাল বুধবারের পথসভা কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, অন্যের অধিকার লঙ্ঘন, অত্যাচার, গাড়ি ভাঙচুর ও হাতবোমা ব্যবহার না করে শান্তিপূর্ণ পথসভা করলে সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে সার্বিক সহযোগিতা করা হবে। এর অন্যথা হলে সর্ব শক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে।আজ মঙ্গলবার চাঁদপুরের কচুয়া উপজেলার কুটিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিফলক উন্মোচন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে ত্বরান্বিত করা যাবে না। আমরা সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তকাজ সর্বাত্মক গুরুত্ব দিয়ে সম্পন্ন করার চেষ্টা অব্যাহত রাখছি।’ এতে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমির জাফর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মহসীন উদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী।