শান্তিপূর্ণভাবে হরতাল পালনে নিজামীর আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী রোববার দেশব্যাপী শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। আজ শুক্রবার এক বিবৃতিতে নিজামী এ কথা বলেন। নিজামী বলেন, বর্তমান সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের গ্যাস, বিদ্যুত্ ও পানির চাহিদা পূরণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সরকারের চরম ব্যর্থতা প্রমাণিত হয়েছে। সরকার জামায়াতসহ বিরোধী দলকে ভূমিকা পালন করতে দিচ্ছে না। দলের আমির বলেন, সরকার বিরোধী দলের সভা-সমাবেশে ১৪৪ ধারা জারি করে তা পণ্ড করে দিচ্ছে। শুধু তা-ই নয়, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিয়ে সাংবাদিকদের ওপর জুলুম, নির্যাতন চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ২৭ জুন হরতাল সফল করে আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।