শান্তিরক্ষা মিশনে আরও নারীসদস্য পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সেবার মানসিকতা নিয়ে পুলিশকে কাজ করতে হবে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আরও বেশি নারীসদস্য পাঠানো হবে বলেও তিনি জানান। আজ সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ডকটিন ডেভেলপমেন্ট আয়োজিত একটি বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী পুলিশদের দক্ষতা ও আচরণবিধি নির্ধারণে একটি সুনির্দিষ্ট নীতি ও বিধিমালা তৈরি করার লক্ষ্যে বৈঠকটির আয়োজন করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর ভাষণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে পুলিশের দক্ষতা বাড়ানো ও উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন। ৩৫টি দেশের ৫২ জন পুলিশ সদস্য বৈঠকটিতে অংশ নিচ্ছেন। বৈঠকটি কাল মঙ্গলবার শেষ হবে।