শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সদস্য বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্য এখন সবচেয়ে বেশি। গত মঙ্গলবার শান্তিরক্ষা মিশনে যোগ দিতে নতুন একটি দল ঢাকা ত্যাগ করার পর বাংলাদেশ এ অবস্থানে পৌঁছায়। এর আগে পাকিস্তানের সবচেয়ে বেশি সদস্য শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতেন।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্বে নিয়োজিত আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যালেইন লে রয় বলেছেন, জাতিসংঘ কার্যক্রমের জন্য বাংলাদেশ থেকে আরও সামরিক সরঞ্জাম আনা হবে। বিশেষ করে বিভিন্ন শান্তি মিশনের জন্য হেলিকপ্টার ও ফ্রিগেট বাংলাদেশ থেকে আনার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেন।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী গত বুধবার জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষার‌্যা করেছেন। সর্বোচ্চ শান্তিরক্ষী সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশকে সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দিতে কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান তিনি। আইনের শাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতাকে জাতিসংঘ শান্তি মিশনে কাজে লাগাতেও তিনি অনুরোধ করেন।তারিক আহমেদ সিদ্দিকীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন ও মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জামাল।