শাপমুক্ত ‘সিকিম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাপমুক্ত হলো সত্যজিৎ রায়ের তথ্যচিত্র সিকিম। ৪১ বছর পর গত বৃহস্পতিবার সিকিম ছবিটির ডিভিডি বের হলো কলকাতায়। এদিন সন্ধ্যায় কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে এ ডিভিডি প্রকাশ করেন পরিচালক গৌতম ঘোষ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়ের ছেলে ও চিত্রপরিচালক সন্দীপ রায়। ১৯৭০ সালে তৎকালীন সিকিমের রাজা ও রানির অনুরোধে সিকিম তথ্যচিত্রটি নির্মাণ করেন সত্যজিৎ রায়। পরে ছবিটির প্রদর্শনীর ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করে। ২০১০ সালে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় কলকাতা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ছবিটি প্রদর্শন করা হয়। পরে নতুন করে আইনি জটিলতা তৈরি হওয়ায় ছবিটি আর প্রদর্শন করা সম্ভব হয়নি। জানা গেছে, এবার সব আইনি জটিলতা কাটিয়ে কলকাতায় সিকিম ছবির ডিভিডি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে অ্যাঞ্জেল ডিজিটাল।