শাপলা চত্বরে পা ফসকে বাসের হেলপার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে একটি মিনিবাসের চাপায় ওই বাসের সহকারী মারা গেছেন। নিহতের নাম মো. সোহেল (২৪)। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।মতিঝিল থানা সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চলন্ত মিনিবাসের দরজায় সোহেল ঝুলে ছিল। একপর্যায়ে পা ফসকে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় বাসের পেছনের চাকায় চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, চালকসহ মিনিবাসটি আটক করা হয়েছে। তবে নিহত সোহেলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।