শাপলা চত্বরে সমাবেশের অনুমতি পেয়েছে হেফাজতে ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রোববার বেলা তিনটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত সেখানে সমাবেশ করতে সংগঠনটিকে অনুমতি দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু গতকাল রাত পর্যন্ত পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। এদিকে ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি আজ ভোররাত থেকেই শুরু হয়েছে। ঢাকায় প্রবেশের পথগুলোতে হেফাজতের কর্মীরা অবস্থান নিয়েছেন। কাউকে গাড়ি নিয়ে ঢাকায় ঢুকতে বা বের হতে দিচ্ছেন না তাঁরা। ফলে দেশের অন্য জেলাগুলোর সঙ্গে ঢাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।