শাফিন আহমেদ নতুন ব্যান্ড গড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ব্যান্ড গঠন করলেন মাইলস ব্যান্ডের সাবেক প্রধান কণ্ঠশিল্পী শাফিন আহমেদ। এই ব্যান্ডের নাম ‘রিদম অব লাইফ’। শাফিন তাঁর মুঠোফোন থেকে পাঠানো এক খুদে বার্তায় আজ শুক্রবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ১১ জানুয়ারি ব্যক্তিগত কারণে তিনি মাইলস ছাড়েন । প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি তখন জানিয়েছিলেন, ‘মাইলস ব্যান্ডটি এত দিন চলেছে গণতান্ত্রিক পদ্ধতিতে। সবাই সবার প্রতি ছিল শ্রদ্ধাশীল এবং ছিল সবার মধ্যে চমত্কার সমন্বয়। বর্তমানে দলে সেই পরিবেশ আর নেই। ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধাশীল নয়। দল এখন চলছে কারও একক সিদ্ধান্তে। কনসার্টগুলোয় সেই একই গান। নতুন গান নেই। ধীরগতিতে চলার কারণে অনেকটাই পিছিয়ে পড়েছি আমরা। তা ছাড়া ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমার আরও অনেক কিছু করার আছে। তাই বেশ কিছুদিন আগেই দলকে জানিয়ে দিয়েছি যে আমি আর দলের সঙ্গে কাজ করব না।