শাবনূর এবার আগুনমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগুনমুখী’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন শাবনূর। ছবিটির পরিচালক এ কথা জানিয়েছেন।পরিচালক পি এ কাজল বলেন, ‘ছবির কাহিনি গড়ে উঠেছে সমাজের প্রতিবাদী একটি নারী চরিত্রকে কেন্দ্র করে। সামাজিক নানা প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে এগিয়ে চলে এই নারী। একসময় তিনি রাষ্ট্রের দায়িত্ব নেন। এমন চরিত্রে অভিনয়ের জন্য আমি শাবনূরের বিকল্প পাইনি।’পরিচালক বলেন, এ বছরের জুন মাসে ছবিটির কাজ শুরু হবে। তবে খুব শিগগিরই মহরত করা হবে। শাবনূর সর্বশেষ অভিনয় করেন এম এম সরকারের ‘পাগল মানুষ’ চলচ্চিত্রে। কিন্তু পরিচালকের মৃত্যুতে ছবিটির শুটিংয়ে বিপত্তি ঘটে।উল্লেখ্য, এম এম সরকারের পরিচালনায় ‘পাগল মানুষ’ ছবিতে প্রথম দিকে অভিনয়ের কথা ছিল পপির। কিন্তু নানাবিধ কারণে পপি ছবিতে অভিনয় করেননি। শেষ পর্যন্ত ছবিতে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন দুই দশকের নায়িকা শাবনূর।এ ছাড়া শাবনূর অভিনীত ‘শিরি-ফরহাদ’ ছবিটি খুব শিগগিরই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজ প্রায় শেষের দিকে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনই তো প্রেম হয়’ ছবির। এ ছাড়া সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছে শহীদুল ইসলাম খোকনের ‘ভালোবাসা সেন্টমার্টিনে’।