শাভেজকে হত্যা করতে কোটি ডলারের ষড়যন্ত্র!
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ অভিযোগ করেছেন, তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, তাঁকে হত্যা করতে দেশটির একটি টিভি চ্যানেলের মালিক ১০ কোটি ডলারের পুরস্কারও ঠিক করেছিলেন। ভেনিজুয়েলায় একটি রাজনৈতিক সভায় বক্তৃতা করতে গিয়ে শাভেজ এ কথা বলেন।শাভেজের মতে, ভেনিজুয়েলার বিরোধী রাজনৈতিক দলের সমর্থক গ্লোবোভিশন টেলিভিশন চ্যানেলের প্রধান গুইলারমো জুলোয়াগা এ ষড়যন্ত্রের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। ১১ বছরের শাসনামলে তাঁকে একাধিকবার হত্যার ষড়যন্ত্র হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘আমি বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরেছি।’অভিযুক্ত গ্লোবোভিশন টেলিভিশন চ্যানেলের প্রধান গুইলারমো জুলোয়াগা বর্তমানে পলাতক রয়েছেন। এ বছরের শুরুর দিকে গাড়ি ব্যবসাসংক্রান্ত একটি ব্যাপারে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে আছেন। রয়টার্স।