শামসুজ্জোহাকে নিয়ে ‘দাবানল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থানে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা। এবার তাঁকে নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র দাবানল। আজ দেশ টিভিতে বেলা একটায় দেখানো হবে প্রামাণ্য চলচ্চিত্রটি। সেই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রয়েছে এখানে। পাশাপাশি তুলে ধরা হয়েছে সংশ্লিষ্ট নানা ঘটনা। মেনজ ক্লাবের আর্থিক সহযোগিতায় চলচ্চিত্রটির গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাজ্জাদ বকুল। তিনি বলেন, ‘আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অনেকটা নিভৃতেই থেকে গেছে। সেই অধ্যায়কে নতুন প্রজন্মসহ সবার সামনে আবার তুলে ধরার প্রচেষ্টা থেকেই এই প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করছি।’ ধারাবর্ণনা দিয়েছেন আরমান পারভেজ মুরাদ।