শামসুন নাহার হলের অপহূত ছাত্রীকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে আজ রোববার সকালে অপহূত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। দলবল নিয়ে পালিয়ে গেছেন তাঁকে অপহরণকারী আশরাফ আলী মিয়া। আশরাফ ওই ছাত্রীর সাবেক স্বামী।বেলা দেড়টার দিকে উত্তরার আজমপুরে মুক্তিযোদ্ধা সরণির একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান ও শাহবাগ থানা পুলিশের এক সদস্য তাঁকে উদ্ধার করে।এর আগে আজ সকাল সাড়ে আটটার দিকে হলের সামনে একটি মাইক্রোবাস এসে ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। শান্তি ও সংঘর্ষ বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী শামসুন নাহার হলে থাকেন।সহকারী প্রক্টর আফতাব আলী জানান, ২০০৯ সালে উচ্চমাধ্যমিকে পড়ার সময় পারিবারিকভাবে ওই ছাত্রীর বিয়ে হয়। বিয়ের পর তাঁর স্বামী আশরাফ আলী মিয়া সিঙ্গাপুরে চলে যান। পরে তিনি দেশে ফিরলে ২০১১ সালের ৪ আগস্ট ওই ছাত্রী আশরাফকে বিচ্ছেদের নোটিশ দেন। এর পর থেকেই আশরাফ বিভিন্ন সময় তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ অভিযোগে ছাত্রীটি আশরাফের বাড়ি বগুড়ার শেরপুরে পারিবারিক আদালতে একটি মামলা করেন।উদ্ধার হওয়ার পর শাহবাগ থানায় ছাত্রীটি সাংবাদিকদের জানান, সাড়ে আটটায় ক্লাস থাকায় তিনি তাঁর বান্ধবীদের সঙ্গে রোকেয়া হলের সামনে আসেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তাঁদের সামনে থামে। মাইক্রোবাস থেকে একজন তাঁর নাম উল্লেখ করে নিশ্চিত হতে চাইলে তিনি হ্যাঁ সূচক উত্তর দেন। এ সময় মাইক্রোবাসের লোকজন নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেন। তিনি তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে তিন-চারজন তাঁকে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে নেন। পরে গাড়িটি নীলক্ষেত হয়ে উত্তরার দিকে চলে যায়। ওই গাড়িতে তাঁর সাবেক স্বামী আশরাফ আলী মিয়া ছিলেন বলে তিনি দাবি করেন।তিনি গাড়িতে থাকা লোকজনের কথাবার্তায় বুঝতে পারেন যে তাঁকে কোনো গোডাউনে নিয়ে যাওয়া হবে। এ সময় তিনি সবকিছু ঠিক আছে উল্লেখ করে তাঁকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলেন।এরপর আশরাফ আলী ওই ছাত্রীকে উত্তরার সেই বাসায় নিয়ে যান। কিন্তু ছাত্রীটি আশরাফের পাশের বাসার কলিং বেল চেপে ধরেন। বাসার দরজা খোলার সঙ্গে সঙ্গে ছাত্রীটি ওই বাসায় ঢুকে যান। পরে বাড়ির মালিক এসে তাঁকে নিজের বাসায় নিয়ে যান।ছাত্রীটি তাঁর বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শাহবাগ থানার পুলিশ ও অভিভাবক হিসেবে তাঁর বিভাগের চেয়ারম্যান গিয়ে তাঁকে উদ্ধার করেন।বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার তত্পরতা চালাই। তাঁর স্বামী এর আগেও বিশ্ববিদ্যালয়ে এসে তাঁকে বিরক্ত করেছেন। তখন বিষয়টি মীমাংসা করে আশরাফকে বিশ্ববিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়। তিনি বলেন, পুলিশের সহায়তায় যথাসময়ে তাঁকে উদ্ধার করা গেছে।