শামসুর রাহমানের পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দিল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের অন্যতম কবি শামসুর রাহমানের পরিবারকে নগদ ১০ লাখ টাকা ও ১৫ লাখ টাকার সঞ্চয়পত্রসহ মোট ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে সরকার। আজ শনিবার রাজধানীতে কবির বাসভবনে তাঁর সহধর্মিণীর কাছে এই অনুদানের চেক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এ সময় অর্থমন্ত্রী বলেন, সরকার সচ্ছলভাবে জীবনযাপনের জন্য সংস্কৃতিকর্মীদের সহায়তা করতে বদ্ধপরিকর। কবি শামসুর রাহমান অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করে গেছেন। তাঁর পরিবারের জন্য তিনি কিছুই করে যেতে পারেননি। রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এ অনুদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা ও আগ্রহের ফলেই দেওয়া সম্ভব হয়েছে বলে অর্থমন্ত্রী জানান। এ সময় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কবি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।—বাসস