শামীম ওসমানের অবৈধ নির্বাচনী ক্যাম্প উচ্ছেদ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের অবৈধ নির্বাচনী ক্যাম্প উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও স্থানীয় থানা পুলিশ এটি উচ্ছেদ করে।বন্দরের ২২, ২৩ ও ২৭ নম্বর ওয়ার্ডের কদমরসুল, বাড়িবন্দর বাজার ও দোলনা মার্কেট এলাকা থেকে অবৈধ নির্বাচনী ক্যাম্পগুলো উচ্ছেদ করা হয়েছে। সিটি করপোরেশনের এসব ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল আলম খান আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, একটি নির্বাচনী এলাকায় একটির বেশি ক্যাম্প থাকার নিয়ম নেই। কিন্তু শামীম ওসমানের বিভিন্ন জায়গায় একাধিক ক্যাম্প রয়েছে বলে অভিযোগ করেছেন মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট আনোয়ার হোসেন। এর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে অবৈধ ক্যাম্প উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।