শামীম না আইভী: সমঝোতা হলো না
সমঝোতা ছাড়াই শেষ হয়েছে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীর বৈঠক। আজ রোববার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর বাসায় শামীম ও আইভীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।বৈঠকের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, মনোনয়নের ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে আরও আলোচনা করা হবে। ১১ অক্টোবর পর্যন্ত মনোনয়নের বিষয় নিয়ে আলোচনা করা হবে। ১২ তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।আজ দুপুরে আওয়ামী লীগের নেতা সাজেদা চৌধুরী, মাহবুব উল আলম হানিফ ও ওবায়দুল কাদেরের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন শামীম ও আইভী। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে শামীম ও আইভী দুজনই অনড় অবস্থানে ছিলেন। প্রত্যেকেই বলেছেন যে তাঁরা জিতবেন।৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী ও সাবেক সাংসদ শামীম ওসমান দলের সমর্থন প্রত্যাশী। তাঁরা দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।