শারদ পাওয়ারকে ক্ষুব্ধ যুবকের চড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের গালে চড় মেরেছেন হরবিন্দর সিং নামের এক শিখ যুবক।আজ বৃহস্পতিবার দিল্লির এনডিএমসি সেন্টারে এক সভা শেষে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।এ ঘটনার পর নিরাপত্তারক্ষীরা হরবিন্দর সিংকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।আটক হওয়ার পর হরবিন্দর সিং সাংবাদিকদের বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই তীব্র ক্ষোভ নিয়েই তিনি মন্ত্রীর গালে চড় মেরেছেন।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কার্যালয় থেকে তাত্ক্ষণিক একটি বিবৃতিতে মনমোহন সিং শারদ পাওয়ারকে চড় মারার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতের রাজনৈতিক দলের নেতারাও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।