শারদীয় দুর্গোৎসবে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল গতকাল বৃহস্পতিবার বিজয়ার দিনে মঞ্চস্থ করে তাদের যুদ্ধবিরোধী নাটক ত্রিংশ শতাব্দী। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নাটকটির ৫১তম মঞ্চায়ন হয়।বাদল সরকারের মূল রচনা অবলম্বনে গবেষণাগার নাট্যরীতিতে নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্বপ্নদল ২০০২ সালে এই নাটকের প্রথম মঞ্চায়নের মধ্য দিয়েই তাদের যাত্রা শুরু করে। তার পর থেকেই নিয়মিত মঞ্চায়ন হচ্ছে। বিশেষ করে, যুদ্ধবিরোধী নাটক হিসেবে ‘হিরোশিমা দিবস’ পালন উপলক্ষে প্রতিবছরই ত্রিংশ শতাব্দীর মঞ্চায়ন করে যাচ্ছে দলটি।বিশ্বব্যাপী চলছে যুদ্ধ-উন্মাদনা। হানাহানি আর হিংস্রতায় লিপ্ত পুরো দুনিয়া। এই হিংস্রতার বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ ত্রিংশ শতাব্দী। প্রযোজনার মূল কাহিনি পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি। এর পাশাপাশি উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন ও লিবিয়ার যুদ্ধ প্রসঙ্গ। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে যুদ্ধবাজদের স্বরূপ এবং যুদ্ধের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্ভাসিত হয়েছে এ নাটকে। সভ্যতা ধ্বংসকারী যুদ্ধ, গণহত্যা ও অনাচারের বিপরীতে সভ্য মানুষকে সচেতন ও কর্তব্য অনুধাবনে উদ্বুদ্ধ করাই এ প্রযোজনার মূল লক্ষ্য।প্রেসক্লাবে শিশু আনন্দমেলাজাতীয় প্রেসক্লাবের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী শিশু আনন্দমেলার আজ শেষ দিন। আজ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা। ১১টায় যেমন খুশি তেমন সাজো। বেলা দুইটায় রয়েছে জাদু প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হবে।শিল্পকলা একাডেমীতে আজ পুরস্কার বিতরণসংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিল্পকলা একাডেমী গত জুন মাসে বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মধ্যে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার পুরস্কার দেওয়ার আয়োজন করা হয়েছে। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে প্রতিদিন বেলা চারটা থেকে সনদ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।রংপুরে ‘আমার বন্ধু রাশেদ’ নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, রংপুরে চিলড্রেনস ফিল্ম সোসাইটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার থেকে মোরশেদুল ইসলাম নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ-এর দুই দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বিকেলে প্রদর্শনীর আগে রংপুর টাউনহলে উদ্বোধনী অনুষ্ঠানে নির্মাতা মোরশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম প্রমুখ।আজ শুক্রবার একই স্থানে বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চারবার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।