শারমিন আক্তার (রত্না)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকনাম: রত্না, সেতুজন্ম: ২৪ মার্চ, ১৯৮৮, সীতারামপুর, মাগুরাউচ্চতা: ৫ ফুট সাড়ে ৩ ইঞ্চিপরিবার: মা, বাবা ও তিন বোন—তমা, কঙ্কা ও রজনীপ্রিয়অন্য খেলা: ক্রিকেটখাবার: খিচুড়িগান: আধুনিক বাংলা গানসংগীততারকা: তাহসানচলচ্চিত্র: চাক দে ইন্ডিয়াচলচ্চিত্র তারকা: শাহরুখ খান শ্যুটার: সাবরিনা সুলতানাশখ: বই পড়া স্মরণীয় মুহূর্ত: এসএ গেমসে সোনা জয়সপ্তাহখানেক আগের ঘটনা। দিল্লি কমনওয়েলথ শ্যুটিং শেষে ফিরেই গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। ঝিনাইদহের চাকলাপাড়ার সম্ভ্রান্ত পরিবারের বউ শারমিন সুলতানাকে দেখতে ভিড় করেছিল পাড়া-প্রতিবেশী। তাঁর স্মৃতিতে ভেসে আসছিল ওই বাড়িতে বউ হয়ে আসার দিনটি। সেদিনও যে তাঁকে দেখতে এভাবেই ভিড় করেছিল পাড়ার মেয়েরা! সেদিন দেখতে এসেছিল ওই বাড়ির ‘বউ’কে, এবার ‘তারকা’ শারমিনকে। সবাই যেন এবার একটু আলাদাভাবেই দেখছিল তাঁকে। এই দেখায় ছিল স্নেহ-সম্মান আর গর্বের মিশেল। কমনওয়েলথ শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতাই তাহলে বদলে দিয়েছে তাঁর চারপাশ?ঢাকা দক্ষিণ এশীয় গেমসে সোনা জিতে পাদপ্রদীপের আলোয় আসা শারমিন নিতান্ত শখের বশেই শ্যুটিংয়ে এসেছিলেন। একটা গল্পও আছে এখানে। তখন শারমিন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। একদিন শুনতে পেলেন, সাভার সেনা শ্যুটিং ক্লাবে অনূর্ধ্ব-১৬ বিভাগে মেয়ে শুটার নেওয়া হবে। ক্লাস ফাঁকি দিয়ে একটা নতুন জায়গায় যাওয়া যাবে—এই ভেবে সেদিন তিনি অভিভাবকদের না জানিয়েই গিয়েছিলেন ওই ক্লাবে শ্যুটিংয়ে অংশ নিতে। পরীক্ষা হলো। এরপর বাছাই। টিকে গেলেন। ডাক পেলেন শ্যুটিং ফেডারেশনের ক্যাম্পে। সেখানেও উতরে গেলেন। এরপর জাতীয় জুনিয়রে অংশগ্রহণ। ব্যস। শুরু হলো শুটার শারমিনের পথচলা। অথচ জাতীয় প্রতিযোগিতায় একবার খারাপ স্কোর করায় এক কর্মকর্তা তাঁর মুখের ওপরই বলে দিয়েছিলেন, ‘তোমাকে দিয়ে শ্যুটিং হবে না।’ সেই শারমিনই এখন বাংলাদেশ শ্যুটিংয়ের সম্পদ।বাবা ছিলেন সেনাবাহিনীতে বেসামরিক কর্মকর্তা। কিছু দিন পরপরই এক ক্যান্টনমেন্ট থেকে আরেক ক্যান্টনমেন্টে বদলি হতে হতো। ছোটবেলায় তাই অনেক স্কুলে পড়ার সুযোগ পেয়েছেন শারমিন। স্মৃতিচারণা করছেন, ‘কম করে ১০-১২টা স্কুল তো হবেই। একেকটা স্কুলে থেকেছি সর্বোচ্চ এক-দেড় বছর। দীপু নাম্বার টু ছবির দীপুর মতো।’ ছোটবেলায় দৌড়ঝাঁপ, লাফালাফি করা হতো খুব। মিরপুর ১৪ নম্বর ক্যান্টনমেন্টে কেটেছে শৈশবের অনেকটা সময়। কোনো কারণ ছাড়া মা বাইরে বের হতে দিতেন না। তবু লুকিয়ে-চুরিয়ে বের হতেন। আশপাশের কোয়ার্টারের ছেলেমেয়েদের সঙ্গে খেলতেন ইচ্ছেমতো। কখনো গোল্লাছুট, কখনো দাঁড়িয়াবান্ধা। একবার তো গাছ থেকে পড়ে গিয়ে ব্যথাও পেলেন ভীষণ।কৈশোরে শারমিনের খেলার নেশার সঙ্গে পেয়ে বসল আরেকটি নেশা। বই পড়া। বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করা তিন গোয়েন্দা আর ভূতের গল্প দিয়ে শুরু। স্কুলে ব্যাগের মধ্যে গল্পের বই লুকিয়ে নিয়ে যেতেন। পড়ার বইয়ের ওপরে রেখে চুপিচুপি পড়তেন। এখনো তিনি প্রচুর বই পড়েন। বইয়ের একটা লাইব্রেরিও গড়ে তুলেছেন। শ্যুটিংয়ে এখন দুজন শারমিন। প্রায়ই তাঁর সোনা জয়ের শুভেচ্ছা পেয়ে যান সিনিয়র শারমিন আক্তার! শ্যুটিংয়ে একটা ঘটনা মনে পড়লে এখনো কান্না পায় শারমিনের। ২০০৭ সালে প্রথম ইন্দো-বাংলা গেমসে দলের একমাত্র অতিরিক্ত খেলোয়াড় হিসেবে গিয়েছিলেন ভারতে। সেবার বাংলাদেশের সবাই পদক জিতেছিল। শুধু পদক পাননি শারমিন। দলের এক সিনিয়র সদস্য পদকগুলো জড়ো করে তাঁর গলায় তুলে দিয়ে বলেছিলেন, ‘এই নে, এগুলো সব তোর।’ মুখ ফুটে সেদিন কিছু বলা হয়নি, তবে মনে মনে শারমিন বলেছিলেন, ‘অন্যেরটা নেব কেন। আমি আমার যোগ্যতা দিয়েই পদক গলায় তুলব।’ সেটা তিনি তুলছেন। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়ে যাচ্ছেন। এখন দৃষ্টি দূর সীমানায়—অলিম্পিকের পদক। পারবেন শারমিন? বদিউজ্জামান