শার্লিজের কুকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুকুরপ্রেমী হিসেবে হলিউডে শার্লিজ থেরন সম্ভবত সবার ওপরের আসনটিই দাবি করেন। তবে এই কুকুর কুকুর করে কম দুঃখ পেতে হয়নি তাঁর ৩৬ বছরের জীবনে। গত আড়াই বছরে পোষা আট আটটি কুকুরকে মরে যেতে দেখলে কার না কষ্ট হয়। সেই কষ্ট সামলে ফের নতুন করে দুটি কুকুর নিয়ে এসেছেন এই তারকা। শার্লিজ থেরন বললেন, ‘গত আড়াই বছরে একের পর এক আমার সবগুলো কুকুরই মরে গেছে। তবে তাঁদের আয়ু ছিল বেশ ভালোই। সবচেয়ে বয়সীটার বয়স হয়েছিল ১৬ বছর। প্রায় এক বছর কুকুর ছাড়াই দিন কাটিয়েছি। তবে কদিন আগে আবার দুটি কুকুর নিয়ে এসেছি বাসায়।’ আইএএনএস।