শাশার মাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্কেটবল তারকা শাশা ভুয়াচিচের সঙ্গে সম্প্রতি বাগদান হয়ে গেছে মারিয়া শারাপোভার। দুজনের মধ্যে সম্পর্কটা গড়ে উঠেছিল আরও এক বছর আগে...দুজনই ক্রীড়াতারকা। মার্কিন মুল্লুকে তো বটেই, এর বাইরেও যাঁরা বাস্কেটবলের খোঁজখবর রাখেন, লস অ্যাঞ্জেলেস লেকার্সের স্লোভেনিয়ান তারকা শাশা ভুয়াচিচের নামটা শুনে থাকবেন। আর শারাপোভাকে চেনার জন্য টেনিস বোঝাও লাগে না! টিভি পর্দায় খেলাধুলার চ্যানেলে কিংবা পত্রপত্রিকায় তাঁর দীর্ঘাঙ্গি মুখের মেয়েটি যে কারও মনে কৌতূহল জাগায়—সে কে?পরিচয়, প্রেম-প্রণয়ের পর সেই শারাপোভার বিয়ে ‘পাকা’ হয়ে গেছে ভুয়াচিচের সঙ্গে। অথচ আগে থেকে মিডিয়ায় এ নিয়ে তেমন শোরগোল ছিল না! ২২ অক্টোবর শাশা-শারাপোভার বাগদানের খবরটা তাই অনেকের কাছে হঠাৎ ঘটে যাওয়া একটা ঘটনার মতোই মনে হয়েছে!মিডিয়ায় শোরগোল ছিল না, কিন্তু একেবারেই যে চোখে পড়েনি, তা নয়। ট্যাবলয়েডগুলোতে সেভাবে তা কভারেজ না পাওয়ার বড় একটা কারণ তাঁদের সম্পর্কটা ‘খুল্লামখুল্লা’ ছিল না। সম্পর্কের সত্যতা নিশ্চিত না হওয়ার ব্যাপারটিও হয়তো কাজ করেছে এখানে।শাশা কি আপনার প্রেমিক?এমন প্রশ্ন বরাবরই এড়িয়ে গেছেন শারাপোভা। কখনো কখনো মুখ খুললেও সেটা ‘স্রেফ বন্ধুত্বের’ গণ্ডি পেরোয়নি।শারাপোভার ‘বন্ধুত্ব’ ছিল টেনিস তারকা অ্যান্ডি রডিকের সঙ্গেও। কয়েক বছর আগে লেখালেখিও হয়েছিল। একই কোর্টে দুজনে অনুশীলন করছেন এমন কিছু ছবি নিয়ে একটা সময় সরবও ছিল ট্যাবলয়েডগুলো। কিন্তু সেসব খবর ও ছবি গুজবের গণ্ডিতেই ঘুরপাক খেয়েছে। শাশার সঙ্গে সম্পর্কটাকেও অনেকে সে রকমই ভেবেছিলেন, যাঁরা ভেবেছিলেন শারাপোভা-ভুয়াচিচের বাগদানটা তাঁদের কাছে ‘বড়’ খবর হয়েই এসেছে।তবে বাগদান হয়ে যাওয়ার পর প্রকাশ না পাওয়া অনেক তথ্যই এখন বেরিয়ে আসতে শুরু করেছে। বছর খানেক আগে থেকেই তাঁদের সম্পর্ক। বাগদানের খবর নিশ্চিত করেছেন শারাপোভা-ভুয়াচিচের এজেন্টরা। প্রথম সাক্ষাতের ঠিক এক বছর পর শারাপোভাকে জীবনসঙ্গী করার আনুষ্ঠানিক প্রস্তাব দেন ভুয়াচিচ। সে প্রস্তাবে রাজি হয়ে যান শারাপোভা। এর পরই খবরটা এসেছে সংবাদমাধ্যমে।তবে তাঁদের সম্পর্ক প্রথম খবরে আসে গত বছরের নভেম্বরে, লস অ্যাঞ্জেলেসের এক কনসার্টে দুজনকে একত্রে দেখা যাওয়ার পর। ‘হাত ধরে তুমি নিয়ে চলো সখা/আমি যে পথ চিনি না’ ভঙ্গিতেই শারাপোভা হাত আঁকড়ে ছিলেন ভুয়াচিচের। থেকে থেকে ঢলে পড়ছিলেন ভুয়াচিচের গায়ে। খুনসুটির দৃশ্যও ধরা পড়ে ক্যামেরায়। এর পর থেকেই তাঁদের পিছু নেয় পাপারাজ্জিরা। লস অ্যাঞ্জেলেসে একাধিকবার দুজনকে দেখেছেনও তাঁরা। ইতালিতে দুজনে ছুটি কাটাতে গেলেও তাঁদের পিছু নিয়েছিলেন পাপারাজ্জিরা।ভুয়াচিচ আগে থাকতেন ক্যালিফোর্নিয়ার রেডোনডো বিচে। কিন্তু শারাপোভার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর শারাপোভার প্রতিবেশী হয়েছেন, ম্যানহাটন বিচেও শারাপোভার বাড়ির কাছাকাছি একটি ফ্ল্যাট কিনেছেন।গত গ্রীষ্মে শারাপোভার ডাকে সাড়া দিয়ে আইএমজির একাডেমিতে এসেছিলেন ভুয়াচিচ। একত্রে অনুশীলন করেছেন সেখানে। সেই ছবিও এসেছে পত্রিকায়। এর পরই ভুয়াচিচের সঙ্গে সম্পর্ক নিয়ে সাংবাদিকদের দুর্নিবার কৌতূহলের লক্ষ্যবস্ত হতে হয়েছে মহিলা টেনিসের সাবেক এক নম্বর তারকাকে। গত জানুয়ারিতে ইউএস টুডে পত্রিকায় শারাপোভা প্রথম স্বীকার করেন ভুয়াচিচের সঙ্গে সম্পর্কের কথা।সেই সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু, যার স্মারক হিসেবে মাশার অনামিকায় শোভা পাচ্ছে আড়াই লাখ ডলারেরও বেশি মূল্যমানের হিরের আংটি।মাশাটা কে?শারাপোভার নতুন ডাকনাম। শাহরিয়ার ফিরোজ