শাশুড়ির কান কেটে পালালেন পুত্রবধূ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বেগমপুরের পূর্ব পাড়ার। এই গ্রামের সফিকুল ইসলাম বিয়ে করেছিলেন কোহিনুরকে। কোহিনুর অনুমতি না নিয়ে স্বামীর কিছু টাকা তাঁর বাবাকে দেন। এ নিয়ে স্বামীর সঙ্গে বাক-বিতণ্ডা হয় তাঁর। একপর্যায়ে কোহিনুর তাঁর বাবার বাড়ি চলে যান।গতকাল রোববার কোহিনুর তাঁর দুই ভাইকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। জোর করে তিনি শ্বশুরবাড়ির মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শাশুড়ি বাধা দেন। এতে কোহিনুর রেগে শাশুড়ির একটি কান কেটে পালিয়ে যান।আহত মাকে নিয়ে থানায় গিয়ে সফিকুল স্ত্রী কোহিনুর ও তাঁর দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।