শাসনব্যবস্থা নিখুঁত করতে কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ২০০ বছর ধরে শাসনব্যবস্থা নিখুঁত করে তোলার কাজ করে যাচ্ছি। এখনো তা চলছে। আমরা জানি আমাদের অনেক দূর যেতে হবে।’আজ বৃহস্পতিবার শেরপুরে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে টেট্রা টেক এআরডি কর্তৃক বাস্তবায়িত গণতান্ত্রিক স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের (এসডিএলজি) কার্যক্রমের ওপর অভিজ্ঞতা বিনিময় শীর্ষক সভায় মজীনা এসব কথা বলেন। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।ড্যান মজীনা বলেন, গণতান্ত্রিক স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করা হলে বাংলাদেশ আরও উন্নত হবে। এটি বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।শেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এসডিএলজির উপ-প্রধান জেরিনা রহমান খান। এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বক্তব্য দেন শেরপুরের পৌর মেয়র মো. হুমায়ুন কবীর, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান, হালিমা খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা পপির নির্বাহী পরিচালক মোরশেদ আলম সরকার।