শাহ আবদুল করিম স্মরণে লোক-উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল মাঠে ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘সপ্তম শাহ আবদুল করিম লোক-উৎসব’। দুই দিনের এই উৎসবে দেশ-বিদেশের বিশিষ্ট বাউলশিল্পীদের পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীরাও গান করবেন।আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম দিন বেলা তিনটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিভিন্ন পর্বে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি থাকবেন লোকগবেষকেরা। এ উৎসবের পৃষ্ঠপোষক বাংলালিংক।